১৬ ঘণ্টা পর চার উপজেলায় আংশিক বিদ্যুৎ সরবরাহ শুরু

হবিগঞ্জ প্রতিনিধি
০১ আগস্ট ২০২৫, ১৫:২২আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৯:৩৩

হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনার ১৬ ঘণ্টা পর আংশিকভাবে চারটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। তবে এখনও মাধবপুর উপজেলা পুরোপুরি অন্ধকারে রয়েছে।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান চার উপজেলার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করার বিষয়টি নিশ্চিত করেছেন।

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ও ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টানা বৃষ্টির মধ্যে শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে বিকট শব্দের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুন ছড়িয়ে পড়ে এবং দুটি ট্রান্সফরমার পুড়ে যায়, আরেকটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ৯টি উপজেলার মধ্যে ৫টিতে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। টানা ১৬ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় এসব এলাকায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে।

পরিস্থিতি কিছুটা উন্নতি হলে শুক্রবার সকাল ১১টার দিকে হবিগঞ্জ সদর, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। তবে মাধবপুর উপজেলা এখনও বিদ্যুৎবিহীন রয়েছে।

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জানান, জেলার জন্য ১৬০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বর্তমানে কেবল একটি কার্যকর ট্রান্সফরমারের মাধ্যমে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে আংশিকভাবে চারটি উপজেলা চালু রাখা হয়েছে। মাধবপুর উপজেলায় এখনও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, বাকি দুটি ট্রান্সফরমারের একটি আজ (শুক্রবার) সন্ধ্যায় এবং অপরটি শনিবার চালু হতে পারে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ প্রচারাভিযানের উদ্বোধন
গ্যাসের ঘাটতিতে পরিবহন সংকট, ভাড়াও বেশি
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত