মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত রজনীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

কুষ্টিয়া প্রতিনিধি
০১ আগস্ট ২০২৫, ১৫:৫৫আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৫:৫৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত রজনী ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

শুক্রবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামে রজনীর কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিমান বাহিনীর কর্মকর্তারা। পরে ফাতেহা পাঠ এবং দোয়া করা হয়।

এর আগে, বিমান বাহিনীর কর্মকর্তারা রজনীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন– বিমান বাহিনীর উইং কমান্ডার আব্দুল বারী, উইং কমান্ডার মোনালিসা, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখসহ রজনীর পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা যায়, রজনী ইসলাম ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে ঝুমঝুমকে আনতে গিয়েছিলেন। মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেলেও তার মা রজনীর কোনও খোঁজ পাচ্ছিল না পরিবার। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) একটি শাড়ি দেখে মরদেহ শনাক্ত করেন তার স্বামী জহুরুল ইসলাম।

মঙ্গলবার সকাল ৯টায় জানাজা শেষে ১০টার দিকে গ্রামের কবরস্থানে দাফন করা হয় রজনী ইসলামকে। তার এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়ে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এ ঘটনায় কুষ্টিয়ার রজনী ইসলামসহ এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। নিহত রজনী ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামের বাসিন্দা। স্বামী ব্যবসায়ী জহুরুল ইসলামের সঙ্গে তিনি ঢাকায় বসবাস করতেন।

/এমএএ/
সম্পর্কিত
বিশেষায়িত শিশুদের ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান
শাহজালালে দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্যের মৃত্যু, কারণ খতিয়ে দেখার কথা জানালেন মন্ত্রী
তরুণদের জন্য বড় সুখবর, বিমান বাহিনীতে ৩৪২ পদে চাকরি 
সর্বশেষ খবর
প্রথমে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ 
প্রথমে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ 
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি