ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার ঘটনায় সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট

ইবি প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৫, ১৭:৫১আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১৭:৫১

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র সাজিদ আব্দুল্লাহকে হত্যার ঘটনায় আজই হত্যা মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের উচ্চতর তদন্তের দায়িত্ব আইন প্রয়োগকারী সংস্থাকে প্রদানসহ প্রয়োজনীয় বিষয়ে আজ সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট আহ্বান করা হয়েছে বলেও জানান তিনি।

সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সাজিদ হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকালে উপস্থিত হয়ে তিনি এসব কথা জানান। 

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘সাজিদের হত্যাকাণ্ডের অবশ্যই বিচার হবে। যেহেতু এটা হত্যাকাণ্ড, সেহেতু এটা আইন প্রয়োগকারী সংস্থার কাছে চলে যাবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের চাহিদা মোতাবেক সব সহযোগিতা করা হবে। সাজিদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আজকের মধ্যেই মামলা হবে। যেহেতু জিডি এন্ট্রি করা আছে, এটাকে ফরমাল মামলাতে আজকে রুজু করা হবে।’

তিনি আরও বলেন, ‘যেহেতু নিশ্চিত হয়ে গেছে এটা হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডের মামলা হিসেবেই আজ থেকে কার্যক্রম শুরু হবে। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় সিন্ডিকেটের মিটিং ডেকেছি। সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক আমরা সামনে অগ্রসর হবো তোমাদের দাবি অনুসারে। এর মধ্যে কোনও ধরনের ত্রুটি হবে না।

‘আমার প্রশাসনের সবাই দোষী ব্যক্তিদের শাস্তি চাই। এই ব্যাপারে তোমরা শতভাগের চেয়ে বেশি নিশ্চিত থাকতে পারো। কাউকে কোনও ছাড় দেওয়া হবে না। আর এই দাবি নিয়ে তোমাদের নতুন করে আসা লাগবে না। প্রশাসনই তোমাদের টাইম টু টাইম জানাবে আমরা কী করছি।’

এর আগে বেলা ১১টায় সাজিদ হত্যায় জড়িতদের বিচারের দাবিতে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নেতৃত্বে ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে গিয়ে অবস্থান নেন। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। প্রায় দেড় ঘণ্টা সেখানে অবস্থান কর্মসূচি পালনের পর উপাচার্যসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা আন্দোলনস্থলে উপস্থিত হয়ে তাদের দাবির বিষয়ে উপরোক্ত আশ্বাস প্রদান করলে তারা অবস্থান ছাড়েন।

উল্লেখ্য, ১৭ জুলাই বিকালে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। গতকাল প্রকাশ হওয়া সাজিদের মৃত্যুর ভিসেরা রিপোর্টে উঠে এসেছে সাজিদকে শ্বাসরোধ করে হত্যা হয়েছে। এ ছাড়া রিপোর্টে বলা হয়, পোস্টমর্টেমের আনুমানিক ৩০ ঘণ্টা আগে মৃত্যু হয় সাজিদের। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও মৃত্যুর একই সময় উঠে এসেছিল। লাশ উদ্ধারের পরের দিন সকাল সাড়ে ৯টায় ময়নাতদন্ত সম্পন্ন হয়।

/এমএএ/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
‘হয় ফাঁসিতে ঝুলবো, না হয় আইন হাতে তুলে গুপ্ত শিবিরকে হত্যা করবো’
কর্মচারীর হাতে শিক্ষিকা খুন বিধি উপেক্ষা করে দেড় শতাধিক চুক্তিভিত্তিক নিয়োগ 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের