নদীতে নৌকা ডুবে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৫, ১৯:১১আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৯:১১

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর হাওর এলাকায় ধলাই নদীতে বালুবাহী ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ হওয়ার ৭২ ঘণ্টা পর দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। 

বুধবার বিকাল ৩টার দিকে ডুবে যাওয়া নৌকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সোমবার দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

মৃত দুজন হলেন– জিয়া (২০) ও মারুফ (২৪)। তাদের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলায়।

মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন জানান, সোমবার রাতে জেলার পূর্বধলা থেকে বালুবাহী নৌযানটি মোহনগঞ্জের আদর্শনগরে যাচ্ছিল। নৌযানটি মোহনগঞ্জের হাওরের আদর্শনগরের কাছাকাছি ধলাই নদীতে প্রবল স্রোতের টানে তলিয়ে যায়। এ সময় নৌযানে থাকা তিন জনের মধ্যে একজন সাঁতরে তীরে উঠে আসতে সমর্থ হন। তবে অপর দুজন নিখোঁজ হন।

পরদিন মঙ্গলবার সকালে ময়মনসিংহ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালালেও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ভারি বৃষ্টি ও নদীতে প্রবল স্রোত থাকার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়৷ এদিকে বুধবার বিকালে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালিয়ে তাদের দুজনের মরদেহ উদ্ধার করে। 

/এমএএ/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি