ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
১২ আগস্ট ২০২৫, ১৩:৩৩আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৩:৩৩

গাজীপুরে কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে রোয়া ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। এতে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল পৌনে ৯টা থেকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বাসন থানার ভোগড়া বাইপাস (উড়াল সেতু) সংলগ্ন স্থানে সড়ক অবরোধ করেন।

গাজীপুর শিল্পপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন।’

তিনি আরও জানান, শ্রমিকদের আন্দোলনের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রোয়া ফ্যাশন লিমিটেড কারখানা বাসন থানার ভোগড়া বাইপাস এলাকায় অবস্থিত। ওই কারখানায় ১১০০ শ্রমিক কর্মরত আছেন।

শ্রমিকরা জানান, কারখানা স্থানান্তরজনিত অসন্তোষ এবং চলতি বছরের জুলাই মাসের বকেয়া বেতনের দাবিতে আজ তারা মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছেন। তারা বকেয়া বেতন এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করছেন।

এর আগে, গত ১১ আগস্ট ১৩ (১) ধারা মোতাবেক বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি এবং আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে কারখানা বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ।

শ্রমিকদের বিক্ষোভে চৌধুরীবাড়ি এলাকার আরও কয়েকটি কারখানা ছুটি দিতে বাধ্য হয়েছে বলে জানায় পুলিশ। ঘটনাস্থলে শিল্পপুলিশের দুটি টিম মোতায়েন রয়েছে।

রোয়া ফ্যাশন লিমিটেডের মালিক এনায়েত করিম বলেন, ‘শ্রমিকরা এক মাসের বেতন পাবেন। আমি টাকা পরিশোধ করে দেবো। টাকা পরিশোধ করার জন্য আমি একটি জমি বিক্রি করছি। জমি বিক্রির  টাকা পেয়ে বকেয়া পরিশোধ করে দেবো। আমাকে কয়েকটা দিন সময় দিতে হবে।’

/এমএএ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
দীর্ঘ সময়ে চন্দ্রা পার হওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে শত শত গাড়ি
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী