অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত

খুলনা প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৫, ১৪:১৬ আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১৪:৪৬

খুলনার ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ময়না (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নতুন রাস্তায় এ ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, সাতক্ষীরা মৌতলার বাসিন্দা আরিফ মোল্লার পিঠের টিউমার অপারেশন করার জন্য সকালে একটি অ্যাম্বুলেন্স বাড়ি থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হয়। সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং একটি খাদে পড়ে যায়। অ্যাম্বুলেন্সে থাকা চার জনের মধ্যে তিন জন সুস্থ থাকলেও আরিফ মোল্লার স্ত্রী ময়নার ঘটনাস্থলে মৃত্যু হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ হাসপাতালে রয়েছে। তবে চালক ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

খর্ণিয়া হাইওয়ে থানার ওসি ফজলুল করিম বলেন, ‘সংবাদ ‍শুনে আমরা ঘটনাস্থলে এসে তাদের সবাইকে উদ্ধার করি। পরে তাদের চিকিৎসার জন্য ডুমুরিয়া হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় আরিফ মোল্লার স্ত্রী ময়নার ‍মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক