রাজশাহীতে কোল্ড স্টোরেজে ডাকাতির ঘটনায় ২ জন গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৫, ১৬:১০ আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১৬:১০

রাজশাহীর মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে সিআইডি।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় ঢাকার আশুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ি থেকে সাজেদুল শেখ ও রুবেল নামে দুজনকে গ্রেফতার করা হয়।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে রাজশাহী নগরীর উপশহরে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার এএএম হুমায়ুন কবীর।

তিনি বলেন, ‘গত ৭ আগস্ট রাজশাহীর মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে শ্রমিকদের হাত-পা বেঁধে ৬৬ লাখ টাকার বৈদ্যুতিক যন্ত্রপাতি, তামার তার ও নগদ প্রায় সাড়ে ৩ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের পর সিআইডি তদন্ত শুরু করে। ওই দুই জনকে গ্রেফতার করে চুরির কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয়। তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে। রিমান্ড মঞ্জুর হলে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।’

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে সিআইডি পুলিশ সুপার বলেন, ‘সিরাজগঞ্জের বেলকুচির বাবা ও ছেলে সাদেক ও হাসান বর্তমানে ঢাকায় থেকে এই ডাকাত দল পরিচালনা করে। তাদের নেতৃত্বে অন্তত ৫০ জনের একটি দল ট্রাক নিয়ে সারা দেশের কলকারখানা থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি, তামার তার ডাকাতি করে। এই দলেরই ১৪ জন রাজশাহী দেশ কোল্ড স্টোরেজে ডাকাতিতে অংশ নিয়েছিল। বাকিদের গ্রেফতারে কাজ চলছে।’

তিনি আরও বলেন, ‘রাজশাহীতে ডাকাতিতে অংশ নেওয়া ডাকাত দলের আট সদস্য নাটোর চিনিকলে ডাকাতির সঙ্গে সম্পৃক্ত ছিল৷ এই গ্রুপটি রংপুর চিনিকলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

‘এই ডাকাত চক্রের সদস্যদের অধিকাংশ সিরাজগঞ্জের। তারা ঢাকায় শ্রমিক হিসেবে কাজ করে। এই চক্রের দুইজন সারা দেশে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করে। পরে দলের প্রধান বাবা ও ছেলে ডাকাতির স্থান নির্ধারণ করে জানিয়ে দেয়। একটা ডাকাতির ঘটনায় ১০ থেকে ১৫ জন অংশ নেয়। এর বিনিময়ে প্র্যতেকে ১৫ থেকে ৩০ হাজার টাকা পারিশ্রমিক পায়।’

সিআইডি জানিয়েছে, ডাকাতির জন্য তারা দুটি নম্বরবিহীন পিকাপ ভ্যান ব্যবহার করে। একটা মোবাইল ও সিম একবার ব্যবহার করে ফেলে দেয়। এই দলের সদস্যদের অধিকাংশের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি এবার ৭ পুলিশের বিরুদ্ধে মামলায় আদালতের নতুন নির্দেশ
অস্ত্রের মুখে জিম্মি পরিবার, পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
পুলিশ সেজে ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার