মহানন্দায় ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৫, ১৯:৪৫আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৯:৪৫

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর বন্যার পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ আগস্ট) বিকাল সোয়া ৩টার দিকে স্বজনরা তাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত শিশুরা হলো–  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের চরমহনপুর চকপাড়া এলাকার খোকনের ছেলে আরিয়ান (৪); একই এলাকার লিটনের ছেলে তাহমিদুর রহমান রিহান (৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, মহানন্দা নদীর বন্যার পানিতে চকপাড়া এলাকার কিছু অংশ তলিয়ে গেছে। সেখানে নিয়মিত স্থানীয়রা গোসল করেন। দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশের পানিতে মাছ ধরতে ও গোসল করতে নামে ওই দুই শিশু। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসেন। তবে তার আগেই তাদের মৃত্যু ঘটে।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মুনিরা জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে জরুরি বিভাগে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তারা মারা যায়।

আহাজারি করে আরিয়ানের মা রোজিনা বেগম বলেন, ‘আমার ছেলে কখনও নদীতে গোসল করতে যেত না। আজকে তার চাচাতো ভাই তাকে ডেকে নিয়ে যায়। মাছ ধরতে গিয়ে তারা দুই জনই মারা গেলো। আমার সবকিছু শেষ হয়ে গেলো!’

চাচা রবিউল ইসলাম বলেন, ‘পানি বাড়ায় বাড়ির কাছাকাছি পানি চলে এসেছে। তারা দুজন খেলা করছিল। এ সময় হঠাৎ কখন পানিতে তলিয়ে যায়, তা বুঝতে পারেনি কেউ। অনেক খোঁজাখুঁজি করা হলেও তাদের পাওয়া যাচ্ছিল না। পরে হঠাৎ করে একজন তাদের মরদেহ দেখতে পান।’

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, মহানন্দা নদীর বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যুর মামলা করা হবে। এরপর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
মাজারের দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানা‘যে রাষ্ট্র শিশুকে বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধের মদত দেয়’
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের