জাহাজ থেকে পড়ে বঙ্গোপসাগরে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ আগস্ট ২০২৫, ২০:০০আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ২০:০৩

বঙ্গোপসাগরে নিখোঁজের দুই দিন পর আনোয়ার আজম (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ২টায় সাগর থেকে তার মরদেহ উদ্ধার করে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন শাকিব মেহবুব এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রবিবার (১৭ আগস্ট) নবাব অ্যান্ড কোম্পানির সুপারভাইজার আনোয়ার আজম একটি বাণিজ্যিক জাহাজ থেকে সিঁড়ি দিয়ে নামার সময় দুর্ঘটনাক্রমে পড়ে যান। তিনি চট্টগ্রাম বহির্নোঙরের আলফা অ্যাকরেজ সমুদ্র এলাকায় পানিতে ডুবে নিখোঁজ হন।

‘জাহাজ কর্তৃপক্ষ কোস্ট গার্ডের শরণাপন্ন হয়। তাৎক্ষণিকভাবে নিখোঁজ ব্যক্তির সন্ধানে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা উচ্চগতি সম্পন্ন বোট এবং সমুদ্রে অবস্থানরত জাহাজের সমন্বয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার দুপুর ২ টায় কোস্ট গার্ড উদ্ধারকারী দল সাগর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।’

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরে তেলবাহী ট্যাংকারে লাগা আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি