মোটরসাইকেলে কাভার্ডভ্যানের চাপায় শ্যালিকা-দুলাভাই নিহত

রংপুর প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৫, ২১:৫৫আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ২১:৫৫

মোটরসাইকেলে কাভার্ডভ্যান চাপায় শ্যালিকা-দুলাভাই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে রংপুর নগরীর তাজহাট মেট্রোপলিটন থানার কাছে। এ ঘটনায় পুলিশ কাভার্ডভ্যান চালককে আটক করেছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ওসি শাহাজাহান আলী।

নিহতরা হলেন– নগরীর বিনোদপুর এলাকার তরিকুল ইসলাম পাপ্পুর মেয়ে পান্না এবং নগরীর বালাপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা আনসার আলীর ছেলে আসাদুল ইসলাম আসাদ (৪০)।

পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার বিকালে শ্যালিকা পান্নাকে মোটরসাইকেলে বাড়িতে পৌঁছে দিচ্ছিলেন দুলাভাই আসাদুল। সে সময় কাভার্ডভ্যান মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হয় শ্যালিকা তানিমা আক্তার পান্না। খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় আসাদকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে তাজহাট থানার ওসি জানান, দুজনের মরদেহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক সাদ্দাম হোসেনকে (২৫) আটক করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী