ওষুধ কিনতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

যশোর প্রতিনিধি
২০ আগস্ট ২০২৫, ১৭:৪৪আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৭:৪৪

ওষুধ কিনতে এসে স্থানীয়দের হাতে পাকড়াও হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন। তিনি যশোর সরকারি সিটি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

বুধবার (২০ আগস্ট) দুপুরে শহরের লালদীঘি পাড় থেকে তাকে আটক করা হয়। পরে কোতয়ালি থানা পুলিশ তাকে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেফতার দেখিয়েছে।

যশোর কোতয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মহিউদ্দিন রিমনের বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুরের একটি মামলা বিচারাধীন রয়েছে। সেই মামলায় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে সোপর্দ করা হবে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মহিউদ্দিন রিমন তার অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে লালদীঘি পাড়ের একটি ফার্মেসিতে এসেছিলেন। এ সময় স্থানীয় কিছু লোক তাকে চিনতে পেরে ঘিরে ধরেন। একপর্যায়ে তারা তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যায়।

/এমএএ/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান