গ্রেফতারের পর তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে ঢাকায় নেওয়া হচ্ছে

বরিশাল প্রতিনিধি 
২৫ আগস্ট ২০২৫, ০১:৩৮আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০১:৩৮

বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলায় বরিশালে গ্রেফতার কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ঢাকায় নেওয়া হচ্ছে।

রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল মহানগরের নগরের বাংলা বাজার এলাকার রোগ নির্ণয় কেন্দ্রের পাশের একটি বাড়ি থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাকে যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতার তৌহিদ আফ্রিদি মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে। গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় বাবা-ছেলেসহ ২৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসামি। মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং ২২ নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন। গত ১৭ আগস্ট যাত্রাবাড়ী থানার ওই হত্যা মামলায় নাসির উদ্দীনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গুলশান থেকে গ্রেফতারের পরদিন রিমান্ডে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, রবিবার রাতে ঢাকা থেকে সিআইডির একটি দল বরিশাল পুলিশের সহায়তায় তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে। পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

/এএম/এমকেএইচ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের