কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৫, ২২:৫৪আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ২২:৫৪

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে কয়েকদিনের ব্যবধানে আবারও ভেসে এলো মৃত ডলফিন। প্রায় ৭ ফুট দৈর্ঘ্য ও ৪ ফুট প্রস্থের এ ডলফিনটি ইরাবতী প্রজাতির। ডলফিনটির পুরো শরীরের চামড়া ওঠানো। বিভিন্ন অংশ পচন ধরেছে।

সোমবার (২৫ আগস্ট) বিকালে কুয়াকাটা সৈকত থেকে ৪ কিলোমিটার পশ্চিম দিকে স্বপ্নরাজ্য পার্ক সংলগ্ন এলাকায় ডলফিনটি দেখতে পান কুয়াকাটা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ইউসুফ, পরে তিনি উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) সদস্যদের জানান।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা (উপরা) সদস্য শামিম রেজা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আগের তুলনায় এখন ডলফিনের মৃত্যুর সংখ্যা বাড়ছে। এখন নিয়মিত এমন খবর পাওয়া যাচ্ছে। আমরা চাই, সরকার ও সংশ্লিষ্ট গবেষণা সংস্থা এই মৃত্যুর কারণ নিয়ে আরও গভীরভাবে অনুসন্ধান করুক।’

তিনি আরও বলেন, ‘ডলফিন সমুদ্রের পরিবেশের স্বাস্থ্য ও ভারসাম্যের এক গুরুত্বপূর্ণ সূচক। ডলফিনের উপস্থিতি সমুদ্রের ইকোসিস্টেমকে সুস্থ রাখে, মাছ ও অন্যান্য সামুদ্রিক জীববৈচিত্র্যকে সুরক্ষা দেয় এবং স্থানীয় পর্যটন ও জীবিকা নির্বাহের ক্ষেত্রেও অবদান রাখে।’

ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশ গবেষণা সহকারী বখতিয়ার রহমান জানান, এটি মূলত ইরাবতী প্রজাতির ডলফিন। রক্তাক্ত দাগ থেকে দেখা গেছে। নৌযান, মাছ ধরার যন্ত্র ও জেলেদের কার্যক্রমই মৃত্যুর মূল কারণ। নদী ও মোহনার দূষিত পানি যেমন– শিল্প বর্জ্য, প্লাস্টিক ও তেলও হুমকি সৃষ্টি করছে। গবেষকরা স্থানীয় সচেতনতা বৃদ্ধির এবং ডলফিন অভয়ারণ্য এলাকায় জাল ব্যবহারে সীমাবদ্ধতার আহ্বান জানিয়েছেন, যাতে কুয়াকাটার জলজ জীববৈচিত্র্য সংরক্ষিত থাকে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘২০২৫ সালে এ পর্যন্ত ৭টি মৃত ডলফিনের দেখা মিলেছে এই সৈকতে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যাতে এই ডলফিনগুলোর মৃত্যুর সঠিক কারণ বের করা হয়।’

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কে এম মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে আমাদের টিম পাঠিয়েছি ঘটনাস্থলে। কুয়াকাটা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতায় ডলফিনটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করছি।’

/এমএএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের