সুন্দরবনসংলগ্ন এলাকা থেকে ৮৫০ কেজি কাকড়া জব্দ

খুলনা প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৫, ০৯:২১ আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৯:২১

খুলনার সুন্দরবনসংলগ্ন কয়রায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় চার লাখ টাকা মূল্যের ৮৫০ কেজি অবৈধভাবে শিকার করা কাঁকড়া জব্দ হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকালে এ কাকড়া জব্দ হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মুহসীন মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল ৩টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক সুন্দরবনের কপোতাক্ষ নদীর ঘড়িলাল বাজার সংলগ্ন ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

‘অভিযান চলাকালে ওই এলাকায় একটি ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি করে সুন্দরবন থেকে আহরিত প্রায় ৩ লাখ ৮২ হাজার ৫০০ টাকা মূল্যের ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কাঁকড়া পাচারকারীরা বোট ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

জব্দ করা কাঁকড়াগুলোর যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
পর্যটন শুধু বিনোদন নয়, অর্থনীতি ও জীবিকারও শক্তি
মেঘ-পাহাড়ের হাতছানি, বান্দরবানের নীল দিগন্তে বেড়ানোর খুঁটিনাটি
চা-বাগান থেকে সমুদ্রতট, ৭৪ ঘণ্টার সফরে ভারতের নানা রূপ দেখায় যে ট্রেন
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক