হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ আগস্ট ২০২৫, ১৬:২৯আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৬:২৯

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় মাহফুজুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দুজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নিশাদুজ্জামানের আদালত এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো– তানভীর মোহাম্মদ সজীব ও মো. হৃদয়। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আহসান ওরফে ইয়াছিন। তানভীর ও হৃদয়কে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড এবং আহসানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায়ের সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাদের সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এমএএম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইপিজেড থানা এলাকায় মাহফুজুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় সাক্ষ্যপ্রমাণে প্রমাণিত হওয়ায় দুজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।’

আদালত সূত্র জানিয়েছে, ২০২০ সালের ২ মে সকালে নগরীর ইপিজেড থানাধীন নিউমুরিং এলাকায় শাহীন শাহ টাওয়ারের পাশে একটি ঘর থেকে মাহফুজুর রহমানের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০২২ সালের ২৫ জানুয়ারি ৩০২ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম