শাহ সুফি সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারির ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ আগস্ট ২০২৫, ১৯:১৬আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ২১:০৩

চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরিফের আধ্যাত্মিক সাধক শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারির নাতি ও গদিনশীন পীর শাহ সুফি মাওলানা সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রবিবার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

মাইজভান্ডার দরবার সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শাহ সুফি হাবিবুল বশর মাইজভান্ডারি স্ত্রী, এক ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আশেক ভক্ত রেখে গেছেন। তার ইন্তেকালে মাইজভান্ডার দরবারসহ আশেক, ভক্ত ও মুরিদানদের মাঝে গভীর শোক নেমে এসেছে।

পরিবার সূত্র জানিয়েছে, শাহ সুফি সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারির জানাজা নামাজের সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।

/এমএএ/
সম্পর্কিত
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
শিউলি আজিমের মায়ের মৃত্যুতে বাংলাদেশের অনুশীলন বাতিল
ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত পরিচালক অনীক দত্ত’র মৃত্যু
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী