চবিতে সংঘর্ষ: গুরুতর আহত এক শিক্ষার্থীকে ঢাকায় পাঠানো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ আগস্ট ২০২৫, ২২:৫৯আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ২২:৫৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষে আহত এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। তার নাম নাইমুল ইসলাম। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, ওই শিক্ষার্থীর ভাসকুলার ইনজুরি হয়েছে। এ কারণে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে হবে।

রবিবার (৩১ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘চবিতে সংঘর্ষের ঘটনায় ১৪৫ জন চট্টগ্রাম নগরীর সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বর্তমানে ১৪ জন চিকিৎসাধীন আছেন। তাদের ১১ জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে, ২ জন পার্ক ভিউ হাসপাতালে এবং একজন ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘আহতদের মধ্যে দুই জন আইসিইউতে চিকিৎসাধীন। এর মধ্যে একজন পার্ক ভিউ হাসপাতালে, অপরজন ন্যাশনাল হাসপাতালে। ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীর অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হস্তান্তর করা হচ্ছে।’

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, আহত ১৪৫ জনের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭৮ জন, বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে ৪৩ জন এবং ন্যাশনাল হাসপাতালে ২৪ জন চিকিৎসা নিয়েছেন। তবে চবিতে দুই দফায় সংঘর্ষে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন।

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়ালেন এক নেতা
স্থানীয়দের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী