চট্টগ্রামে ডেঙ্গু-চিকুনগুনিয়ায় আক্রান্ত আরও ৬৯

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৪

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে ২৮ জন এবং চিকুনগুনিয়ায় ৪১ জন আক্রান্ত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮ জন, বিআইটিআইডিতে ৪ জন, চট্টগ্রাম সিএমএইচে ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং বেসরকারি হাসপাতালে ৩ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ১ হাজার ৬০৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৫ জন। গেল আগস্ট মাসে আক্রান্ত হন ৭০৫ জন। চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে ৮২৩ জন নগরীর এবং ৭৮৫ জন জেলার অন্য এলাকার বাসিন্দা। এ ছাড়াও আক্রান্তদের মধ্যে ৮৫৪ জন পুরুষ, ৪৮৮ জন নারী ও ২৬৬ জন শিশু রয়েছে।

অপরদিকে, চলতি বছর চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৮৪ জন। এর মধ্যে শিশু ২০১ জন, পুরুষ ১ হাজার ৫৩৪ জন, নারী ১ হাজার ১৪৯ জন।

চট্টগ্রামে উপজেলা পর্যায়ে ৭৮৫ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে সীতাকুণ্ডে ২৭৯, বাঁশখালীতে ১৪৮, আনোয়ারায় ৭০, লোহাগাড়ায় ৬৭, সাতকানিয়ায় ৫২, রাউজানে ৩০, কর্ণফুলীতে ২৫, হাটহাজারীতে ২৩, চন্দনাইশে ২০, পটিয়ায় ১৯ জন, মীরসরাইয়ে ১৫ জন, বোয়ালখালী ও ফটিকছড়িতে ১০ জন করে, রাঙ্গুনিয়ায় ও সন্দ্বীপে ৯ জন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ১০৭ জন। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা যান ৪১ জন।

/এমএএ/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের