ব্রাহ্মণবাড়িয়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর ডাউন লাইনে চলছে ট্রেন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪২আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তিতাস কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পাঁচ ঘণ্টা পর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী ওই ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এরপরে ডাউনলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ এক লাইনে বন্ধ হয়ে যায়। তবে আপলাইন চালু থাকায় বিকল্পপন্থায় ট্রেন চলাচল করছিল।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার অশোক চন্দ্র দাস জানান, দু্র্ঘটনাকবলিত বগিটি উদ্ধারে আখাউড়া জংশনে খবর পাঠানো হয়। পরে আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বগিটি অপসারণ করার পর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

/এমএএ/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের