চবিতে সংঘর্ষ: গ্রেফতার ৮ জনের ১০ দিনের রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৬আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ৮ জনকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালতে রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য ছিল। এ দিন গ্রেফতার ৮ জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– ইমরান হোসেন (৩৫), হাসান ওরফে হাসাইন (২২), রাসেল ওরফে কালো রাসেল (৩০), আলমগীর (৩৫), নজরুল ইসলাম (৩০), জাহেদ (৩০), আরমান (২৪) ও দিদারুল আলম (৪৬)। বুধবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জোবরা গ্রামে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলে হোসেন রাব্বি বলেন, ‘চবি শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা ৮ জনের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। রবিবার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য থাকায় ৮ আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা হাটহাজারী থানা এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় উপস্থিত থাকতে পারেননি। আগামী ৯ সেপ্টেম্বর পুনরায় শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।’

৩০ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন একটি ভবনের ভাড়াটিয়া এক ছাত্রীর সঙ্গে ভবনের নিরাপত্তারক্ষীর তর্কের জেরে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্ররা। ওইদিন রাতে এবং পরদিন ৩১ আগস্ট দিনের বেলায় পুনরায় শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থী, প্রক্টরিয়াল বডির সদস্য, উপ-উপাচার্যসহ কয়েকশ আহত হন। ঘটনার দুই দিন পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতরের ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহিম বাদী হয়ে স্থানীয় যুবলীগ কর্মী মো. হানিফকে প্রধান আসামি করে ৯৫ জনের নাম উল্লেখসহ এক হাজার জনকে অজ্ঞাত আসামি করে এ মামলা দায়ের করেন।

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়ালেন এক নেতা
স্থানীয়দের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী