বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শিন ইউয়েন নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় মহাসড়কে যানবাহন আটকা পড়ে যানজট সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুরের দিঘিরপাড় এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, গত আগস্ট মাসের বেতন, নাইট বিল, টিফিন বিল, ইনসেনটিভ বোনাস, হাজিরা বোনাস বুধবার (১০ সেপ্টেম্বর) পরিশোধ করার কথা থাকলেও মালিকপক্ষ তাদের প্রতিশ্রুতি অনুযায়ী বেতন দেয়নি। সকালে দুই শতাধিক শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন চালক ও  যাত্রীরা।

দ্রুত তাদের বকেয়া বেতন পরিশোধ না করা হলে তারা আবারও আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ফারুকুল আলম জানান, সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে কারখানার দিকে ফিরে যান। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ কারখানার সামনে অবস্থান করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশ ও থানা পুলিশ কারখানার সামনে এবং আশপাশে অবস্থান করছে।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।

/এমএএ/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
অধিকাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি