দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন দুজন

কুমিল্লা প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৯

কুমিল্লার নাঙ্গলকোট-খিলা সড়কের নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী এবং মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছেন।বুধবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-- উপজেলার মৌকরা ইউনিয়নের কেশতলা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ব্যবসায়ী আহসান হাবিব মজুমদার (৫২): উপজেলার পেড়িয়া ইউনিয়নের পেড়িয়া পশ্চিমপাড়া গ্রামের আবু জাফরের ছেলে মুয়াজ্জিন হাফেজ আরিফুর রহমান নয়ন (১৮)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার কেশতলা গ্রামের আহসান হাবিব পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার খিলা বাজারের নিজের জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে নাঙ্গলকোট-খিলা সড়ক দিয়ে গ্রামের বাড়ি আসছিলেন। তিনি নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহছান হাবিবকে উদ্ধার করে কুমিল্লা বেসরকারি মেডিক্যাল সেন্টার এবং হাফেজ আরিফুর রহমানকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

হাফেজ আরিফুর রহমান উপজেলার হেসাখাল কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন এবং নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার আলিম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, ‘মানুষের কাছ থেকে বিষয়টি শুনেছি। তবে কোনও অভিযোগ পাইনি।’

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী