জামালপুরে গণধর্ষণের শিকার দুই কিশোরী, এক ধর্ষককে গণধোলাই

জামালপুর প্রতিনিধি
৩০ মার্চ ২০১৬, ০৬:২৩আপডেট : ৩০ মার্চ ২০১৬, ০৬:২৯

জামালপুর জামালপুরের গণধর্ষণের শিকার হয়েছে ১২ ও ১৩ বছরের দুই কিশোরী। এঘটনায় এক ধর্ষককে আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী।
জানা যায়,সোমবার বিকেলে ওই দুই কিশোরীকে মেলায় কোমল পানিয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে অপহরণ করা হয়। জামালপুর সদরের ঝাউলা গোপালপুরে এই ঘটনা ঘটে।
মঙ্গলবার ভোরে গুরুতর অসুস্থ অবস্থায় ওই দুই কিশোরী ও ধর্ষক রেজাউলকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে গ্রামবাসী।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া ও অন্য ধর্ষকদের গ্রেফতারের চেষ্টা চলছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার বিকেলে লাহিড়ীকান্দা বাজারে মেলা দেখতে যায় ওই দুই কিশোরী। মেলায় চরকিতে চড়ে দুই কিশোরী অসুস্থ বোধ করছিল। এ সময় কয়েকজন যুবক দুই কিশোরীকে নেশার ট্যাবলেট মেশানো কোমল পানীয় খাইয়ে  তাদের অচেতন করে অটোরিকশায় তুলে অপহরণ করে।গভীর রাতে নান্দিনা এলাকার একটি ধানক্ষেতে দুই কিশোরীকে গণধর্ষণ করে পালিয়ে যাবার সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে রেজাউল নামে এক ধর্ষককে আটক করে গণধোলাই দেয়।
জামালপুর জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ডা. মোশায়ের উল ইসলাম রতন জানিয়েছেন,ধর্ষিতা দুই কিশোরীর চিকিৎসায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ডাক্তারি পরীক্ষার পর তাদরে রিপোর্ট দেওয়া হবে।

 /এনএস/এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের