পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে ৬ সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৫ আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৫

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পাহাড়ি এলাকায় অভিযানে । সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতলা গুইল্লা ছড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে একটি শুটার গান, ৩০ রাউন্ড অ্যামোনিশন ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়।

চন্দনাইশ আর্মি ক্যাম্পের কর্মকর্তা ক্যাপ্টেন আরিফ আসমাত জয় এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো– বান্দরবান জেলার ডলুপাড়া এলাকার থৈয় মং মারমার ছেলে মং চালু মারমা (৩৮), সামু মারমার ছেলে মনুচিং মারমা (৪০), মুনিসির ছেলে লুকুম (৩৬), অক্ষয় সিংয়ের ছেলে সুলাই মারমা (৩০), ত্রাপু অয়ের ছেলে চাইসাও (৪০) এবং সৈলক্ষ মারমার ছেলে চাচিংপু মারমা (৩৮)।

স্থানীয় লোকজন জানান, আজ সোমবার সকালে কিছু শ্রমিক পাহাড়ি এলাকায় লেবুর বাগানে কাজ করতে যান। তখন এসব পাহাড়ি সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে লেবুবাগানের শ্রমিকদের মারধর করে আটকে রাখার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে সন্ত্রাসীদের ধাওয়া দেন। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিমও ঘটনাস্থলে গিয়ে ছয় সন্ত্রাসীকে হাতেনাতে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। আহত শ্রমিকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া ও লোহাগাড়া উপজেলার পাহাড়ি এলাকায় ইদানীং অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা বেড়েছে। ধারণা করা হচ্ছে, আটককৃতরা অপহরণের পর মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত চক্রের সদস্য। তাদের চন্দনাইশ থানায় সোপর্দ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
দুর্গাপূজার টানা ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত দেশের পর্যটনকেন্দ্রগুলো
মৈনপাটের পথে, পাহাড়-ঝরনা আর বৌদ্ধমঠে ভরা অনন্য ঠিকানা
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে