বেনাপোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকানির মৃত্যু

বেনাপোল (যশোর) প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১

যশোরের শার্শা উপজেলার বেনাপোল বন্দরের চেকপোস্ট বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালু কাজী (৪৩) নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত কালু কাজী নড়াইল জেলার লোহাগড়া এলাকার হাসেম কাজীর ছেলে। তিনি পরিবারসহ বেনাপোল বড়আঁচড়া গ্রামে ভাড়া বাড়িতে থাকতেন।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৭টার সময় কালু নিজের চায়ের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারান। দোকানের লোকজন তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চা দোকানের কর্মচারী আরিফ বলেন, ‘আমি চা তৈরি করার জন্য পানির কেটলিতে হাত দিই। সঙ্গে সঙ্গে আমি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মালিক কালু কাজীর গায়ের ওপর পড়ি। এ সময় আমি এবং দোকান মালিক আহত হই। কিছু সময়ের মধ্যে আমি সুস্থ হয়ে গেলেও মালিকের জ্ঞান না ফেরায় তাকে স্থানীয় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার এসআই মানিক বলেন, ‘এ রকম একটা খবর শুনেছি। তার পরিবারের পক্ষ থেকে থানায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ আসেনি। খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী