বরগুনায় ডেঙ্গু আক্রান্ত আরও ২ জনের মৃত্যু

বরগুনা প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৮আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৮

বরগুনায় ডেঙ্গু রোগী আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ডেঙ্গু আক্রান্ত হয়ে লিজা (১২) ও নুরুল ইসলাম হাওলাদার (৬৫) নামে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিজার মৃত্যু হয়। লিজা ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের সাহেবের হাওলা গ্রামের হেলাল দফাদারের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

নুরুল ইসলাম হাওলাদারের একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মৃত্যু হয়। তিনি বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের গাবতলা গ্রামের মৃত বেল্লাত আলী হাওলাদারের ছেলে।

বুধবার (২৪ সেপ্টেম্বর ) বরগুনা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩৬ জন। এ ছাড়া তালতলীতে ২, বেতাগীতে ২, বামনায় ৭ এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৪৪ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ৭ হাজার ১৩৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৯৯৩ জন। এ ছাড়া বরগুনার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ১১ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ৪২ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৫৩ জন।

বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, ‘গত বছরের সেপ্টেম্বরের শেষের দিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। এ বছরও শুরুতে পরিস্থিতি দেখে মনে হচ্ছিল, সেপ্টেম্বরেই রোগীর সংখ্যা কমে যাবে, কিন্তু এখন আবার ৭০ থেকে ৮০ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে এর প্রভাব বৃদ্ধি পেয়েছে। কবে নাগাদ নির্মূল হবে তা বলা যাচ্ছে না। এই মুহূর্তে সবাইকে সচেতন থাকা ছাড়া আর কোনও বিকল্প দেখছি না।’

 

/এমএএ/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের