দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রী নিহতের পর বাসে আগুন দিলো জনতা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪০

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বাসচাপায় মাদ্রাসাছাত্রী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা যাত্রীবাহী ওই বাসে আগুন দিয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টঙ্গীবাড়ী সড়কে টঙ্গীবাড়ী উপজেলার রান্ধুনীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আরবি (৬)।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, বেতকা পরিবহনের একটি বাস ঢাকা থেকে ছেড়ে জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেতকা এলাকায় আসছিল। পথে বাসটি উপজেলার রান্ধুনীবাড়ি এলাকায় পৌঁছালে মাদ্রাসাছাত্রীকে চাঁপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। সে মাদ্রাসা থেকে নিজ বাড়িতে ফিরছিল। এতে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে যাত্রীবাহী ওই বাসে আগুন ধরিয়ে দেয়। তবে আগুন দেওয়ার আগে যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দেয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বাসচাপায় এক শিশু নিহতের হওয়ার ঘটনায় উত্তেজিত জনতা যাত্রীবাহী বাসটিতে আগুন দেয়। বেলা ১২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপরতা শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আসে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী