নিষিদ্ধ পলিথিন কারখানাকে লাখ টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৩

গাজীপুরের শ্রীপুরে নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরিবেশ সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা এবং কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী এলাকায় ওই পলিথিন কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন তেলিহাটি ইউনিয়নের তালতলী এলাকায় মায়া এন্টারপ্রাইজ কারখানায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন করা হয়। এ সময় পলিথিন উৎপাদনের কাঁচামাল প্লাস্টিকের ১৫০ কেজি দানা এবং উৎপাদিত ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে মায়া এন্টারপ্রাইজকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬ক/১৫(১) ধারা অনুযায়ী এক লাখ টাকা জরিমানা ও তা আদায় করা হয়। ভবিষ্যতে আর এই নিষিদ্ধ পলিথিন উৎপাদন করবেন না মর্মে কারখানার পক্ষে জমির মালিকের কাছ থেকে মুচলেকা নিয়ে কারখানাটি বন্ধ করে দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তিনি আরও জানান, কারখানাটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য গাজীপুরের পরিবেশ অধিদফতরের উপ-পরিচালককে অনুরোধ জানানো হয়েছে।

অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদফতরের পরিদর্শক রাকিবুল হাসান। অভিযানে স্থানীয় পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এমএএ/
সম্পর্কিত
দেশে শিক্ষিত মানুষের মধ্যে পলিথিন ব্যবহারের প্রবণতা বেশি: গবেষণা
নিষিদ্ধের দুই দশকেও থামেনি পলিথিনের দাপট
পুকুর ও জলাশয় রক্ষা করার দায়িত্ব সবার: পরিবেশ উপদেষ্টা
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক