ভোমরা সীমান্তে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

সাতক্ষীরা প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৫, ০৮:৪০আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৯:০৯

সাতক্ষীরার সীমান্তবর্তী ভোমরা স্থলবন্দরে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তিনি পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন।

বিজিবি মহাপরিচালক বলেন, ‘বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে প্রতিটি উৎসবে সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে পালন করেন। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, বরং এটি বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও মিলনমেলার প্রতীক।’

তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় পূজার সময় যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে, যেকোনও প্রকার চোরাচালান বা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি প্রস্তুত। পুণ্যার্থীরা নির্ভয়ে, আনন্দমুখর পরিবেশে পূজার সব আচার-অনুষ্ঠান পালন করবেন– এটাই আমাদের প্রত্যাশা।’

এ সময় উপস্থিত ছিলেন– বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়ন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক, ৩৩ বিজিবির বিভিন্ন ব্যাটালিয়নের কমান্ডার, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

এর আগে এদিন সকাল সাড়ে ১০টার দিকে শ্যামনগর উপজেলার কৈখালী এসআর হাইস্কুল মাঠ প্রাঙ্গণে ৫৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ‘সুপেয় পানি প্রকল্প’ উদ্বোধন করেন বিজিবি মহাপরিচালক। প্রকল্পটির মাধ্যমে প্রতিদিন প্রায় এক হাজার পরিবার নিরাপদ পানি সংগ্রহ করতে পারবেন।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে