প্রতিমা বিসর্জনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ আহত ৫

খুলনা প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৫, ০৯:০১আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৯:০১

প্রতিমা বিসর্জনে যাওয়ার পথে বহরে বাসের ধাক্কায় পাঁচ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে খুলনার রূপসা উপজেলার জাবুসা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের এএসআইসহ পাঁচ জন আহত হন। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ বাসটি আটক করেছে।

আহতরা হলেন– রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির এএসআই আমিনুল (৩৭), আনসার সদস্য তামিম হোসেন (২৫), গ্রামপুলিশ ওদুদ (২৮), পূজারি সুপ্রিয়া রায় (৪৫) ও মলয় রায় (৪২)। তাদের মধ্যে আনসার সদস্য তামিম হোসেনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে জাবুসা মিলন মন্দির থেকে দুর্গা প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে আনসার বাহিনী ও মন্দির কমিটির সদস্যরা রূপসা নদীর দিকে যাচ্ছিলেন। এ সময় খুলনাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস তাদের ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী