গাজীপুরে সিএনজি অটোরিকশায় ট্রাকচাপায় নিহত বেড়ে ৩

গাজীপুর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৫, ১৫:৩৫আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১৫:৩৫

গাজীপুরের কালীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় ড্রাম ট্রাকের চাপায় নিহতের সংখ্যা বেড়ে তিনে দাঁড়িয়েছে। ঘটনাস্থলে দুজন নিহতের পর হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও দুজন আহত হয়েছেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মিয়া জানান, শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কের কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নরসিংদীর ঘোড়াশালের দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক নরসিংদীগামী সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত এবং শিশুসহ তিন যাত্রী আহত হন। হাসপাতালে আহত শিশু মারা যায়।

নিহতরা হলেন– নরসিংদীর মনোহরদী উপজেলার দশদোনা গ্রামের নুরুল হকের ছেলে অলিউল্লাহ (৪০), ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পাগলীপুর গ্রামের মৃত শুক্কুর মাহমুদের ছেলে আবু তালেব (২৭) এবং সিরাজগঞ্জের হাফিজুর রহমানের শিশু ছেলে তানিম রহমান (৪) নিহত। আহত অবস্থায় শিশু তানিমকে শ্রীপুর উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন– সিরাজগঞ্জের হাফিজুর রহমান (৪০) এবং তার স্ত্রী সালমা বেগম (৩৫)। তারা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর থেকে সিএনজি অটোরিকশায় কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়ক হয়ে নরসিংদী যাচ্ছিলেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাকসুদুল কবির নকিব জানান, ঘটনাস্থলেই দুজন এবং শ্রীপুরের একটি প্রাইভেট হাসপাতালে এক শিশু নিহত হয়েছে। আহতদের প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি জানান, দুর্ঘটনাকবলিত ড্রাম ট্রাক ও সিএনজি অটোরিকশা থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এমএএ/
সম্পর্কিত
‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে?
মহাসড়কেই উল্টে গেলো বাস
স্কুলে যাওয়ার পথে থামলো শিক্ষকের জীবন
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল