পুলিশকে লক্ষ্য করে গুলি, আশুলিয়ায় পিস্তলসহ ডাকাত গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৫, ২০:১৮আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ২০:১৮

ঢাকার আশুলিয়ায় পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছুড়ে পালানোর সময় মির্জা রুবেল সুমন (৪৫) নামে ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গৌরীপুর এলাকার সদরপুর রোডে ন্যাচারাল নার্সারির সামনে ডাকাতির প্রস্তুতিকালে রুবেলকে আটক করে পুলিশ।

গ্রেফতার রুবেল টাঙ্গাইল জেলার সদর থানার নামদার কুমুল্লি (খানপাড়া) মহল্লার মির্জা বিষু ওরফে আব্দুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গৌরীপুর এলাকায় ডাকাত দলের একদল সদস্য রাস্তার উপরে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নেয়। সে সময় পুলিশের একটি টহল দল সেখানে পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত দলের এক সদস্য। পুলিশ ধাওয়া দিলে ডাকাত দলের অন‍্য সদস‍্যরা পালিয়ে গেলেও রুবেল আটক হয়।

আশুলিয়া থানার ওসি বলেন, ‘পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছোড়ে। পরে ধাওয়া দিয়ে একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে।’

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি