পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মাগুরা প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৫, ২১:৫০ আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ২১:৫০

খালে গোসল করতে নেমে মাগুরার মহম্মদপুর উপজেলায় একই পরিবারের তিন শিশু ডুবে মারা গেছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেরার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো– চাপাতলা গ্রামের আনারুলের মেয়ে তারিন (৯), মোহাম্মদ সাজ্জাদের মেয়ে সিনথিয়া (৮) এবং মোহাম্মদ তরিকুলের মেয়ে তানহা (৯)। তারা পরস্পর মামাতো ফুপাতো বোন।

পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন জানান, শনিবার দুপুরে গোসলের উদ্দেশ্যে বাড়ি থেকে গিয়ে ওই শিশুরা স্থানীয় চাপাতলা খালের পানিতে গোসল করতে নামে। দুপুর ২টার দিকে তাদের খুঁজে না পেয়ে ওই খালের পাড়ে খোঁজ করা হয়। পরে স্থানীয় লোকজন পানিতে নেমে তিন শিশুকেই উদ্ধার করেন। দ্রুত তাদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আসাদুর রহমান জানান, আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে তিন শিশুকে হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে, ঘটনাটি বেলা ১টার পরপর ঘটেছে। তিন শিশু হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিল।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ‘একটি দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পেছনে কারও হাত না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
২০ ইউনিটের বিদ্যুৎ বিল এসেছে ২৯ হাজার টাকা
বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক