ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৫, ১৮:৪৯আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১৮:৪৯

ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তবর্তী বিজয়নগর উপজেলায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পিকআপভর্তি এসব পণ্য জব্দ করা হয়। আজ রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ২৫ বিজিবি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

অভিযান সম্পর্কে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জাব্বার আহমেদ জানান, ১১ অক্টোবর সকালে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহজনক একটি পিকআপ আটক করা হয়। পরে পিকআপ ভ্যানটি তল্লাশি করে ৭ হাজার ১১৮টি মোবাইল ফোনের ডিসপ্লে, ১৯৫ প্যাকেট পেঁয়াজের বীজ, ৮ হাজার ৩১৬টি বিভিন্ন প্রকার ইনজেকশন এবং ১টি পিকআপ জব্দ করা হয়। জব্দ মালামালের মূল্য ৬ কোটি ৫৮ লাখ টাকার বেশি।

সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকদ্রব্য পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলে জানান সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের