মোটরসাইকেলে নানাবাড়ি যাওয়ার পথে প্রাণ গেলো যুবকের

বেনাপোল (যশোর) প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৫, ২১:২৩আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ২১:২৩

যশোরের শার্শায় আলমসাধুর (স্যালো ইঞ্জিনচালিত তিন চাকার যান) সামনাসামনি ধাক্কায় আপন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার (১০ অক্টোবর) বিকালে যশোরের শার্শা উপজেলার জামতলা-শার্শা সড়কে ঘটনাটি ঘটেছে।  

নিহত আপন হোসেন (২১) শার্শা উপজেলার বেনেখড়ি গ্রামের আক্তারুজ্জামানের ছেলে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন জানান, আপন মোটরসাইকেলে শার্শার পোতাপাড়ায় নানাবাড়ি যাচ্ছিলেন। লাউতাড়া মোড়ে পৌঁছালে একটি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে সামনাসামনি ধাক্কা দেয়। এ সময় আপন মাথায় মারাত্মক আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠান। সেখান থেকে আপনকে ঢাকায় রেফার করা হয়। ঢাকা পৌঁছানোর আগেই সন্ধ্যার দিকে তিনি মারা যান।

শার্শা থানার ওসি আব্দুল আলিম বলেন, ‘ঘটনাটি শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। নিহতের পরিবার থানায় মামলা করেনি। মরদেহ তাদের হেফাজতে রয়েছে। মামলা করতে চাইলে আমরা সব রকম সহযোগিতা করবো।’

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী