জুলাই সনদ বাস্তবায়ন না করে কারও ‘সেফ এক্সিট’ নেই: সারজিস আলম

নেত্রকোনা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৫, ১৫:৩৪আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১৫:৪০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন না করে কারও জন্য কোনও “সেফ এক্সিট” নেই। মৃত্যু ছাড়া নিরাপদ প্রস্থান অসম্ভব।’

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে দলের নেত্রকোনা জেলা সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। নেত্রকোনা শহরের বড়বাজার এলাকার সালথী রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম বলেন, ‘নির্বাচন কমিশন ও কিছু উপদেষ্টা মাঝে মাঝে নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছেন। কিছু আচরণ দেখে মনে হয়, তারা রাজনৈতিক প্রভাব ও পক্ষপাতিত্বের দিকে ঝুঁকছেন, যা গণতান্ত্রিক নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে।’

শাপলা প্রতীক নিয়ে নিয়ে এনসিপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘শাপলা প্রতীক দলের আইনগত ও সাংবিধানিক অধিকার। এতে রাষ্ট্রীয় কোনও বাধা নেই। আমরা শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবো।’

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগের পুনরাবর্তনের কোনও সম্ভাবনা নেই। অতীতের রাজনৈতিক পন্থা আর ফিরে আসবে না। এজন্য সব রাজনৈতিক দল ও জনগণকে সচেতন ও সক্রিয় থাকতে হবে।’

জুলাই সনদ প্রসঙ্গে সারজিস বলেন, ‘জুলাই সনদ অনুযায়ী রাজনৈতিক সংস্কার বাস্তবায়ন না হলে কোনও পক্ষই গণতান্ত্রিক উত্তরণের দাবি করতে পারবে না।’

এনসিপি জনগণের অধিকার, নির্বাচনি ন্যায্যতা ও সাংবিধানিক ভারসাম্য রক্ষায় অটল থাকবে বলেও তিনি জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন– এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগ এবং কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা।

সভায় অন্য বক্তারা সারজিস আলমের বক্তব্যকে দলীয় অবস্থানের প্রতিফলন হিসেবে উল্লেখ করে বলেন, ‘এনসিপি ভবিষ্যতের রাজনীতিতে জবাবদিহি, নৈতিকতা ও গণঅংশগ্রহণের রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করে যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম