রূপগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৫, ১৬:০০আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১৭:২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ৫৪৫ বোতল ফেনসিডিল এবং মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১১টা ২৫ মিনিটে র‌্যাব-১ সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১-এর পূর্বাচল ক্যাম্প জানতে পারে, শেরপুর জেলা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলের একটি চালান রূপগঞ্জের দিকে আসছে। রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে রূপগঞ্জ থানাধীন র‌্যাব ক্যাম্পের পশ্চিম পাশে পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করেন র‌্যাব সদস্যরা। এ সময় সন্দেহজনক একটি মিনি পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হলে ড্রাইভার আসামি জুয়েল মিয়া (২৫) এবং তার সহযোগী শাহজাহান সাজুর (৩২) বসার সিটের নিচ থেকে দুটি প্লাস্টিকের বস্তার ভেতর ৫৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ছাড়া গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, একটি মিনি পিকআপ ও নগদ ৮৫০ টাকা জব্দ করা হয়।

আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে শেরপুর থেকে পাইকারি দরে ফেনসিডিল কিনে রূপগঞ্জসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল।

গ্রেফতার মাদক ব্যবসায়ী জুয়েল ও শাহজাহান সাজুর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)-এর সারণি ১৪(গ)/৩৮ ধারায় মামলা করে তাদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি