বাসে তল্লাশি করে মাদক ও ওয়াকিটকি উদ্ধার, ২ জন আটক

গাইবান্ধা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৫, ২২:০৩ আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ২২:০৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চেকপোস্ট তল্লাশির সময় আতাউল্যা পরিবহন নামে একটি বাস থেকে ১৪ কেজি গাঁজা ও একটি ওয়াকিটকি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে গোবিন্দগঞ্জ চারমাথা এলাকার মায়ামনি মিষ্টান্ন ভান্ডারের সামনে এ অভিযান পরিচালনা করে থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন– কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেণী গ্রামের মৃত জামিউদ্দীনের ছেলে সুমন রহমান (৪২) এবং একই উপজেলার গুনাইগাছ গ্রামের বকতার প্রামাণিকের ছেলে সুজন প্রামাণিক (৪০)।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে চেকপোস্টে তল্লাশির সময় বাসের লাগেজে লুকিয়ে রাখা গাঁজাভর্তি বড় দুটি প্যাকেট উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি ওয়াকিটকি সেট ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে তারা গাঁজা পাচার করছিল। তারা কোথায় যাচ্ছিল এবং কারা এর সঙ্গে জড়িত– তা খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরও বলেন, ‘আটক দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হবে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

/এমএএ/
সম্পর্কিত
‘মাদক থেকে সেরে ওঠা সম্ভব, দরকার সহমর্মিতা ও সহায়তা’
৩ হাজার কোটি রুপির বেশি মূল্যের মাদক চোরাচালান রুখে দিলো ভারত, ৫ পাকিস্তানি আটক 
মদের দোকানে বানরের হানা, এরপর যা হলো...
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম