নির্বাচনে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করা হয়েছে: শিবির সমর্থিত ভিপি প্রার্থী

চবি প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৫, ১৯:৫৬আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৯:৫৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ইব্রাহীম হোসেন রনি বলেছেন, ‘সারাদিন ভোটগ্রহণ হয়েছে। আমাদের এক বন্ধু ভোট দিতে পারেনি। আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করা হয়েছে। একটা ছাত্র সংগঠন তাদের লোকজনকে ১নং গেটে নিয়ে এসেছে। আমরা একটা শঙ্কার পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি।’

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ইব্রাহীম হোসেন রনি আরও বলেন, ‘আমরা মৌখিক ও লিখিতভাবে অভিযোগ নির্বাচন কমিশনে দাখিল করেছি। তারা মৌখিক অভিযোগের জবাব দিলেও লিখিত অভিযোগের কোনও ব্যবস্থা নিতে দেখিনি।’

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আমাদের ভোট সুষ্ঠু হয়েছে কিনা হয়নি, সেটা জানাবে নির্বাচন কমিশন। আমাদের যতগুলো অভিযোগ ছিল সেগুলো জমা দিয়েছি। আমরা চাই সুষ্ঠুভাবে ভোট গণনা হোক। একইসঙ্গে ফল ঘোষণা করা হোক।’

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়ালেন এক নেতা
স্থানীয়দের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের