ইসলামী বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ ও পুকুরে নামা নিষেধ

ইবি প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৫, ১২:৫৫আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ১২:৫৫

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ এবং শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে শিক্ষার্থী ও বহিরাগতদের গোসল বা পানিতে নামা নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ক্যাম্পাসজুড়ে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়।

মাইকিংয়ে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে শুক্রবার (১৭ অক্টোবর) থেকে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হলো। পাশাপাশি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুরে শিক্ষার্থী ও বহিরাগতদের নামা ও গোসল করাও নিষিদ্ধ করা হলো। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ‘ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। আগেও এই নির্দেশ ছিল, তবে পুনরায় মাইকিং করা হচ্ছে। আর পুকুরের একপাশ বন্ধ করা হয়েছে, আজকের মধ্যে অপর পাশ বন্ধ করে পাশে নোটিশ টাঙিয়ে দেওয়া হবে। নিষেধাজ্ঞার পরেও কেউ ঢুকলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, গত ১৭ জুলাই শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর লাশ উদ্ধার করা হয়। পরে হত্যার প্রমাণ মেলায় বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক আন্দোলন শুরু হয়। এই ঘটনার পর পুকুর এলাকা সংরক্ষিত ঘোষণা করে প্রশাসন শিক্ষার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পুনরায় দুই শিক্ষার্থী সেখানে ডুবে যাওয়ার ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
‘হয় ফাঁসিতে ঝুলবো, না হয় আইন হাতে তুলে গুপ্ত শিবিরকে হত্যা করবো’
কর্মচারীর হাতে শিক্ষিকা খুন বিধি উপেক্ষা করে দেড় শতাধিক চুক্তিভিত্তিক নিয়োগ 
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি