নাচোল বিদ্রোহের কিংবদন্তি নেত্রী ইলা মিত্রের জন্মশতবর্ষে শ্রদ্ধা নিবেদন

খুলনা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৫, ১৫:২৫আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১৫:২৫

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী, নাচোল বিদ্রোহের কিংবদন্তি, আজীবন বিপ্লবী ইলা মিত্রের (জন্ম: ১৮ অক্টোবর ১৯২৫, মৃত্যু: ১৩ অক্টোবর ২০০২) পিতৃভূমি শৈলকুপায় জন্মশতবর্ষ উপলক্ষে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) শৈলকুপা শাখার উদ্যোগে নাচোলের রানী মা, শৈলকুপার ভূমিকন্যা কমরেড ইলা মিত্রের জন্মশতবর্ষ উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও রেড স্যালুট জ্ঞাপন করা হয়। শনিবার সকাল ১০টায় প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে এ আয়োজন করা হয়।

তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের জন্মশতবর্ষ উপলক্ষে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়েছে কমরেড সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সিপিবি ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আবু তোয়াব অপু, সহকারী সাধারণ সম্পাদক সুজন বিপ্লব, যুব ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক বায়েজিদ চাষা, ক্ষেতমজুর সমিতি জেলা কমিটির সদস্য আব্দুল ওহাব, সুব্রত বিশ্বাস, আতিক আহমেদ প্রমুখ।

ঐতিহাসিক নাচোল বিদ্রোহের কিংবদন্তি নেত্রী কমরেড ইলা মিত্রের পৈতৃক বাড়ি সংরক্ষণ, নাচোল কৃষক আন্দোলনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশসহ বিচারিক রায়কে অবৈধ ঘোষণা, পাঠ্যপুস্তকে জীবনী সংযোজন, ইলা মিত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মিউজিয়াম, গবেষণাগার, স্ট্যাডি সেন্টার, ছাত্রীনিবাস ও সড়ক নামকরণের গণদাবি অবিলম্বে বাস্তবায়ন করার আহ্বান সিপিবি নেতৃবৃন্দ।

/এমএএ/
সম্পর্কিত
সারের জন্য কৃষকের শোরগোল, সড়ক অবরোধের চেষ্টা
দেশের ১০ লাখ পরিবারের জরুরি কৃষি সহায়তা প্রয়োজন: এফএও
১৩৫ টাকার পোলাওয়ের চাল ২৩০ টাকা, ‘জীবনেও এত দাম দেখি নাই’
সর্বশেষ খবর
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল