আ.লীগে যোগ দেওয়ায় সেই বিএনপি নেতাকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৫, ২১:৪৯আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ২১:৪৯

আইনজীবী ফয়জুল করিম মুবিনকে কিশোরগঞ্জের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান ফোরামের সদস্যসচিব শরীফুল ইসলাম।

শরিফুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ‘দেশের অভ্যন্তরে থাকা অপশক্তি ও বিদেশি ষড়যন্ত্রকারীরা জনগণের অর্জিত মহান স্বাধীনতা ও জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যার ফলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এক চরম হুমকির সম্মুখীন হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে কিশোরগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফয়জুল করিম (মুবিন) দলীয় শৃঙ্খলা পরিপন্থি বিভিন্ন বক্তব্য ইলেকট্রনিক মিডিয়া ও বিভিন্ন প্রচারমাধ্যমে চালিয়ে যাচ্ছেন। যা দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থি।’

তিনি বলেন, ‘এ অবস্থায় দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও গঠনতন্ত্র বিরোধী বক্তব্য দেওয়ায় ফয়জুল করিমকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জের যুগ্ম আহ্বায়ক ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলো।’

এ সময় উপস্থিত ছিলেন– আইনজীবী ফোরামের সাবেক সহসভাপতি শফিউজ্জামান শফি, শেখ মাসুদ ইকবাল, আহ্বায়ক কমিটি সদস্য ও জাহাঙ্গীর আলম মোল্লা।

এর আগে গত ৭ অক্টোবর ফেসবুক লাইভে এসে বিএনপির নেতৃত্বের সমালোচনা করে সব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ এবং আওয়ামী লীগে যোগ দেওয়ার কথা বলেন ফয়জুল করিম। পরে গত ৯ অক্টোবর লিখিত আবেদন করে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর পদ থেকেও পদত্যাগ করেন। তিনি জেলা বিএনপির সম্মেলনের আগের কমিটির সহদফতর সম্পাদক ও পৌর বিএনপির সদস্য ছিলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন তিনি।

আরও খবর: লাইভে এসে আ.লীগে যোগ দেওয়ার কথা জানালেন বিএনপি নেতা ফয়জুল করিম

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের বিপক্ষে ব্যর্থ, তবু লাবুশেনের ওপর আস্থা অস্ট্রেলিয়ার
বাংলাদেশের বিপক্ষে ব্যর্থ, তবু লাবুশেনের ওপর আস্থা অস্ট্রেলিয়ার
পশু-পখির ভাষা বুঝতে এআই, প্রাণিদের সঙ্গে মানুষের কথা বলা কি শুরু হচ্ছে?
পশু-পখির ভাষা বুঝতে এআই, প্রাণিদের সঙ্গে মানুষের কথা বলা কি শুরু হচ্ছে?
নারী এশিয়া কাপ ফাইনালে থাকবেন নাকভি, আবারও কি ট্রফি নাটক?
নারী এশিয়া কাপ ফাইনালে থাকবেন নাকভি, আবারও কি ট্রফি নাটক?
পর্যটন অর্থনীতি-৭: আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা 
পর্যটন অর্থনীতি-৭: আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা 
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন