সড়কে প্রাণ হারালেন সিএনজি অটোরিকশার দুই যাত্রী

গাইবান্ধা প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৫, ২২:৫৫ আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ২২:৫৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাঠবোঝাই ট্রলি (স্থানীয়ভাবে ‘কাড়কা’ নামে পরিচিত) ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ-নাকাইহাট সড়কের নাকাই দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন লিপি বেগম (৪২) গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়নের বড়দহ গ্রামের পুলিশ কনস্টেবল আতিকুর রহমানের স্ত্রী। আতিকুর রহমান বর্তমানে বগুড়া সদর থানায় গাড়িচালক হিসেবে কর্মরত। নিহত অপর ব্যক্তি হলেন ছবদেল আলী (৫০)। স্থানীয়দের বরাতে জানা গেছে, তার বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলায়। দুর্ঘটনার পর তার মরদেহ সঙ্গীরা বাড়িতে নিয়ে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, তিন-চার জন যাত্রী নিয়ে একটি সিএনজি গোবিন্দগঞ্জে যাচ্ছিল। পথে সাজ্জাদের ইটভাটা এলাকায় দ্রুতগতির কাঠবোঝাই ট্রলি সিএনজিটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে লিপি বেগমের মরদেহ উদ্ধার করা হয়। অপর নিহত ব্যক্তির মরদেহ পরিবারের লোকজন নিয়ে যাওয়ায় তাকে শনাক্ত করা সম্ভব হয়নি।

/এমএএ/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম