সালমান শাহ হত্যা: আসামিদের দেশত্যাগ রোধে হিলি ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৫, ১৫:১২আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১৫:১২

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা জারি করা হয়েছে।

রবিবার সকাল থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এই সতর্কতা জারি করা হয়। এই পথ দিয়ে চলাচলরত পাসপোর্ট যাত্রীদের যাত্রীদের পরিচয় নিশ্চিত হওয়ার পরেই গমনের অনুমতি দেওয়া হচ্ছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘সালমান শাহ হত্যায় জড়িতরা যাতে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আমরা নিদের্শনা পেয়েছি। সালমান শাহ হত্যায় ইতোমধ্যেই যাদের নামে স্টপলিস্ট হয়েছে তারা যেন কোনোভাবেই পালিয়ে যেতে না পারে, এ বিষয়ে আমাদের নজরদারি রয়েছে।’

প্রসঙ্গত, সালমান শাহ মৃত্যুর ২৯ বছর পর সম্প্রতি আদালত তার সাবেক স্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক রমনা থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় ১১ জনকে এজাহারভুক্ত আসামি ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারে সে লক্ষ্যে নামসহ তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে পুলিশ। 

/এমএএ/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের