চট্টগ্রাম নগরীতে ট্রেনে লরির ধাক্কা, একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ অক্টোবর ২০২৫, ১২:২৮আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১২:২৮

চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় মালবাহী ট্রেনে ধাক্কা দিয়েছে লরি। এ ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মৃত ব্যক্তির নাম শামসুল হাই (৬০)। তার বাড়ি চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর দিদার কলোনিতে। তিনি ওই এলাকায় থাকা দোকানগুলোর নিরাপত্তাপ্রহরী হিসেবে কাজ করতেন। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় মালবাহী ট্রেনের ইঞ্জিনে থাকা ট্রেনের দুই কর্মী আহত হয়েছেন। তারা হলেন– লোকোমাস্টার (ট্রেনচালক) মনিরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার মো. আলমগীর। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রেলওয়ের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, নগরীর চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে মালবাহী ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেয় ভোর ৪টায়। ভোর ৪টা ২০ মিনিটের দিকে সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশ দিয়ে যাচ্ছিল ট্রেনটি। এ সময় একটি লরি রেললাইনে ঢুকে পড়ে সরাসরি ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। এতে ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ট্রেনের বাকি মালবাহী বগিগুলো সিজিপিওয়াই স্টেশনে নিয়ে আসা হয়েছে।

রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, দুর্ঘটনায় গেটম্যানের অবহেলা রয়েছে। গেট খোলা ছিল। এতে দ্রুতগামী লরিটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দিয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তবে দুর্ঘটনার কারণে যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনও ধরনের সমস্যা হয়নি।’

/এমএএ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের