ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৫, ১৩:১০আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১৩:১০

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম হোসেন বানু (৬০)। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত হোসেন বানুর গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুরের লোহাগাছ এলাকায়। 

ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু বিভাগের ইনচার্জ ডাক্তার এমদাদ উল্লাহ খান জানান, হোসেন বানু গত ২৭ অক্টোবর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গুর পাশাপাশি নানা রোগে ভুগছিলেন তিনি।

তিনি আরও জানান, বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৮৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে পুরুষ রোগী ৫৯, নারী ২১ জন ও শিশু রয়েছে ৪ জন।

এ পর্যন্ত চলতি বছরে ১১ জন ব্যক্তি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।

/এমএএ/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি