রাজশাহী মহানগর এনসিপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

রাজশাহী প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৫, ১৪:১৮আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ১৪:১৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে পার্টির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ছয় মাসের জন্য ৬৪ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।

এতে আহ্বায়ক করা হয়েছে সদ্য বিলুপ্ত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলীকে। আর সদস্যসচিব করা হয়েছে জুলাইযোদ্ধা আতিকুর রহমানকে। এ ছাড়া ইঞ্জিনিয়ার মোবাশ্বের হোসেনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মাহফুজুর রহমান জুয়েলকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব এবং আবির হাসনাতকে মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান বিষয়ক সম্পাদক করা হয়েছে।

কমিটিতে চার জনকে যুগ্ম আহ্বায়ক, পাঁচ জনকে যুগ্ম সদস্যসচিব, তিন জনকে সাংগঠনিক সম্পাদক এবং ৪৭ জনকে সদস্য করা হয়েছে। এর আগে গত জুনে সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছিল।

দ্রুতই রাজশাহী জেলা ও বিভাগের অন্য জেলাগুলোতে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার কথা রয়েছে। এ জন্য গত মঙ্গলবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা রাজশাহী এসেছিলেন। তারা পদপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেন।

/এমএএ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি