সাবেক মেয়র আরিফের নেতৃত্বে সিলেটে অবস্থান কর্মসূচি

সিলেট প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৫, ১৩:১১আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১৩:১৫

সড়ক ও রেল যোগাযোগের ক্ষেত্রে বৈষম্য দূর এবং বিমানভাড়া সহনীয় পর্যায়ে আনার দাবিতে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীতে অবস্থান কর্মসূচি পালিত করা হচ্ছে। রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়। দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কর্মসূচি চলছিল।

সিলেটবাসীর দাবি আদায়ে গঠিত ‘সিলেট আন্দোলন’-এর ব্যানারে পালন করা হচ্ছে এ কর্মসূচি। নবগঠিত এ সংগঠনটির নেতৃত্বে রয়েছেন আরিফুল হক চৌধুরী।

অবস্থান কর্মসূচিতে আলেম-উলামা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ যোগ দিয়েছেন। এতে সভাপতিত্ব করেন দরগাহে হজরত শাহজালাল (র.) জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমদ।

সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীতে অবস্থান কর্মসূচি পালিত করা হচ্ছে অবস্থান কর্মসূচি সফল করতে নবগঠিত এ সংগঠনের প্রধান আরিফুল হক চৌধুরী গত কয়েকদিন ধরে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে গণসংযোগ করেন। এ ছাড়া, কর্মসূচির সমর্থনে শনিবার রাতে নগরীতে মশাল মিছিল বের করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে আরিফুল হক চৌধুরীর কুমারপাড়ার বাসায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন ব্যবসায়ী. সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের পরামর্শক্রমে গঠন করা হয় ‘সিলেট আন্দোলন’। সভায় রবিবার অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।

অবস্থান কর্মসূচিতে সূচনা বক্তব্যে  সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘গত ১৫ বছরেও সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়ন কাজ শেষ হয়নি। অনলাইনে রেলের টিকিট মেলে না। বিমানভাড়া আকাশচুম্বী। এ অবস্থায় সিলেটের মানুষের নাভিশ্বাস উঠেছে। অবিলম্বে পরিস্থিতির উন্নতি না হলে এবং আমাদের ন্যায্য দাবিগুলো পূরণ না হলে আমরা রাজপথে আন্দোলনের মাধ্যমে তা আদায় করে ছাড়বো।’

/এমএএ/
সম্পর্কিত
এমপিওভুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীদের অবস্থান
রাস্তা আটকে রাতেও চলছে আন্দোলন
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
সর্বশেষ খবর
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল