মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালো কিশোর চালক

রাজবাড়ী প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৫, ১৫:৩৫আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১৫:৩৫

রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে (ডিভাইডার) ধাক্কা দেওয়ায় এক কিশোর নিহত এবং অপর একজন আহত হয়েছেন। রবিবার (২ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম রিয়াদ আলী শেখ (১৪)। সে সদর উপজেলার দাদশি ইউনিয়নের বড়দোয়াল গ্রামের রহমত আলী শেখের ছেলে। রিয়াদ শ্রীপুর এলাকার কাদেরিয়া বেকারির কর্মচারী ছিল। আহত অপর একজন রওনক সরকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের সাব-স্টেশন কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘রাজবাড়ীর বড়পুলগামী মোটরসাইকেলটি সকাল পৌন ১০টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি বেশ কিছু দূরে গিয়ে ছিটকে পড়ে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে যাই।’

আহলাদিপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ বলেন, ‘মোটরসাইকেলে দুজন রাজবাড়ী বাজারের দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলটি আমাদের হেফাজতে আছে।’

তিনি আরও জানান, অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।   এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের