গৌরীপুরে বিএনপি প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ

ময়মনসিংহ প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৫, ১৪:০১আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১৪:০১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে বিএনপির প্রার্থী ঘোষণা না করায় তার কর্মীসমর্থকরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে গৌরীপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন অবরোধ করা হয়। এতে নেত্রকোনার মোহনগঞ্জের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ সময় মনোনয়নবঞ্চিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণের ক্ষুব্ধ কর্মী-সমর্থকদের নানা স্লোগান দিতে দেখা গেছে। কর্মী-সমর্থকদের অনেকে ট্রেনের সামনের দিকে ওঠে পড়েন এবং রেললাইনে শুয়ে অবরোধ করেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, ‘সকালে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী হাওর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল।  ১০টার দিকে ট্রেনটি গৌরীপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত আসতেই মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা তায়েবুর রহমান হিরণের কর্মী-সমর্থকরা রেললাইনে অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করেন। এতে অন্যান্য লাইনে সব ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও নেত্রকোনার মোহনগঞ্জের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। এ অবস্থায় রেলওয়ে থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা যাত্রী ভোগান্তির বিষয়টি বিক্ষোভকারীদের বোঝাতে চেষ্টা করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে রেলপথ থেকে বিক্ষোভকারীরা সরে গেলে হাওর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় গৌরীপুর আসনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনকে ধানের শীষের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। এতেই ক্ষুব্ধ হন গৌরীপুর উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। রাত ৮দিকে মনোনয়নবঞ্চিত তায়েবুর রহমান হিরণের বলয়ে রাজনীতি করা নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

শহরের উত্তর বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাটবাজারে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

/এমএএ/
সম্পর্কিত
আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, সারা দিনে যেসব কর্মসূচি আছে
‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষকই নন, তিনি বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক’ 
ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে বিএনপি সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বশেষ খবর
এক মাসে সড়ক দুর্ঘটনায় ঝরলো ৬২২ প্রাণ
এক মাসে সড়ক দুর্ঘটনায় ঝরলো ৬২২ প্রাণ
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
একই শব্দে সব অনুভূতি: আমরা কি ‘ভালোবাসা’ শব্দটাকেই হালকা করে ফেলছি?
একই শব্দে সব অনুভূতি: আমরা কি ‘ভালোবাসা’ শব্দটাকেই হালকা করে ফেলছি?
সর্বাধিক পঠিত
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না